মানব পাচার মামলা
নবজাতক চুরির অভিযোগ অসত্য, দাবি বিএমএ ও ক্লিনিক মালিক সমিতির
নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একটি চুরির অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, প্রসূতির চিকিৎসার নথি, আলট্রাসনোগ্রাফির প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁরা নিশ্চিত হয়েছেন, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। তবে আলট্রাসনোগ্রাফির প্রতিবেদনে দুই সন্তানের তথ্য আসার পেছনে সংশ্লিষ্ট সনোলজিস্ট চিকিৎসক দিনা ও রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের দায় রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। অন্যদিকে, এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।